একসঙ্গে ৮টি আইওটি ডিভাইস আনছে গ্রামীণ ফোন
২৬ ডিসেম্বর থেকে প্রি-বুকিং শুরু গ্রামীণ ফোনের ‘আলো’
ভবিষ্যতের উদ্ধারকারী হবে রোবট। সবকিছুই হবে অটোমেটেড। ইমপ্রেসিভ ও টাচলেস সেই সময়ের জন্য ইন্টারনেট ব্যক্তি ও করপোরেট দুনিয়ায় স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিকদের জন্য ‘আলো আসবেই’ প্রচারণার ৫ বছর পর নতুন একটি অ্যাপ নির্ভর একগুচ্ছ আইওটি ডিভাইস অবমুক্ত করলো গ্রামীণ ফোন। আনা হলো ৮টি ডিভাইস। অ্যাপটির মাধ্যমে জটিল জীবনের সরল ও উদ্ভাবনী সমাধান হিসেবে এই সেবা আনা হয়েছে বলে দাবি গ্রামীণফোন কর্তৃপক্ষের।
গ্রামীণ ফোন প্রধান নির্বাহী ইয়াসির আজমান জানালেন, দেশে প্রতি ৫ জনের ২ জন ইন্টারনেট ব্যবহার করেন। আর ইন্টারনেটে দুই জনের মধ্যে ১ জনই গ্রামীণফোনে যুক্ত। গ্রামীণফোনের প্রত্যেকে সর্বাধুনিক প্রযুক্তির সমন্বয়ে একটি প্রগতিশীল বাংলাদেশ গড়ার সম্ভাবনাকে অন্তরে ধারণ করেন।
তিনি বলেন, আমাদের উপলব্ধি করতে হবে যে, স্মার্ট ডিভাইস, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং আন্তসংযোগের সক্ষমতাকে পুঁজি করে আরো নিরাপদ, স্বাস্থ্যকর ও সুখী ভবিষ্যতের পথে প্রযুক্তির হাত ধরে এগিয়ে যাওয়ার এখনই সময়। আমাদের নতুন আইওটি পণ্যগুলো বাজারে নিয়ে আসার মাধ্যমে আজ বাংলাদেশে ডিজিটাল জীবনযাত্রার ভবিষ্যত রচনায় এক নতুন অধ্যায় যুক্ত হলো। প্রতিটি যোগাযোগই যেখানে অনন্য এক অভিজ্ঞতার দরজা খুলে দেবে – ডিজিটাল মাধ্যমে সংযুক্ত তেমনই একটি পৃথিবী গড়ার লক্ষ্যে আজ আমরা প্রতিজ্ঞাবদ্ধ হলাম।”
এক প্রশ্নের জবাবেব গ্রামীণফোন সিইও বললেন, ডিভাইসগুলো হুয়াওয়ে সহ বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে যৌথভাবে তৈরি করা হয়েছে। আর এগুলো ব্যাবহারে ডেটা’র ওপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকছে ব্যবহারকারীর। তার অনুমতি ছাড়া এগুলো কেউ ব্যবহার করতে পারবে না।
অনুষ্ঠানে নতুন পণ্যের সঙ্গে পরিচয় করিয়ে দেন চিফ প্রোাডাক্ট অফিসার ড. আসিফ নাইমুর রশিদ ও চিফ মার্কেটিং অফিসার সাজ্জাদ হাসিব। এসময় ড. আসিফ নাইমুর রশিদ “আসুন আমরা এমন এক ভবিষ্যৎকে স্বাগত জানাই, যেখানে উন্নয়নের চালিকাশক্তি হিসেবে কাজ করবে স্মার্ট কানেক্টিভিটি। আমাদের স্মার্ট হোম, অফিস ও ট্রান্সপোর্টেশন ব্যবস্থার মাধ্যমে আন্তসংযুক্ত বুদ্ধিমত্তা ও উন্নত সেবার এক নতুন দিগন্ত উন্মোচিত হবে। কাজের সক্ষমতা বৃদ্ধি, সুনির্দিষ্ট তথ্য এবং অতীতের যেকোনো সময়ের তুলনায় দ্রুততর গতি ও কার্যকারিতার মাধ্যমে রূপান্তরের এক নতুন গল্প লিখতে সহায়তা করবে- ‘আলো’। আর গ্রামীণফোন আপনাদের সকলকে এই গল্পের একটি অংশ হওয়ার আমন্ত্রণ জানায়।”
অনেকটাই অ্যাপল এর মতো পণ্য পরিচিতি অনুষ্ঠানে জানানো হয়, আইওটি নির্ভর এই একটি অ্যাপেই ‘লোকেট, ডিটেক্ট অ্যান্ড কন্ট্রোল’ সুবিধায় চলবে ৮টি পণ্য। এগুলো হলো- আলো ভেহিকেল ট্র্যাকার প্রো, আলো ভেহিকেল ট্র্যাকার ওবিডি, আলো ভেহিকেল ট্র্যাকার, আলো রিমোট সকেট, আলো রিমোট সুইচ, আলো ডিটেক্টর, আলো গ্যাস ডিটেক্টর এবং আলো স্মোক ডিটেক্টর। যেগুলোর মাধ্যমে আগুনের ধোঁয়া থেকে আগেই আগুন লাগার বিষয়ে সতর্ক করবে। গ্যাসের চুলা কিংবা ঘরের আলো জ্বালানো কি না কিংবা বাইরে থেকেই জ্বালতে হবে কি না তা সম্ভব হবে। একই ভাবে গাড়ি ট্রাক, এন্ড টু এন্ড কন্ট্রোল করা এবং তেল শেষ হয়ে যাওয়ার আগে জ্বালানী নেয়ার কাজে সহায়তা করবে। আবার ডেটা অ্যানালিটিক্স এর মাধ্যমে ব্যবহারকারীকে পরামর্শও দেবে অ্যাপটি। অ্যান্ড্রয়ের, আইওএস অ্যাপ ছাড়াও ওয়েবে থাকবে এই সেবা।
আগামী ২৬ ডিসেম্বর থেকে বাজারে প্রি অর্ডার নেয়া শুরু করবে গ্রামীণফোন কর্তৃপক্ষ। এসব ডিভাইসের মধ্যে চাইল্ড ট্র্যাকার থেকে শুরু করে আরো অনেক কিছুই রয়েছে যা বাংলাদেশে প্রথম।







